SoYtan's Community

SoYtan's Community

বিদায় লগ্নে পৌঁছে গেছি...!😞💔

 আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি।💔🥀



কি বলিব হায়,💔

বলার ভাষা নাই।😞
তবুও আজ,
ফেলিয়া লাাজ,
বলতে হবে -
সবাইকে সহজ সরল পথে 
সততার সাথে
চলতে হবে।🌸❤️
আরেকটি কথা মনে মনে বলতে হবে«

“অসৎ হলে রাত্রি দিন 

সোনার খাটেতে নিদ্রাহীন।
এবং সৎ হলে শুন্য খাটে
চিন্তা বিহীন রাত্রি কাটে।”»😊💝












আজকের এই দিন আমার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছে। বিদায় নিতে চাইছে না এই মন তবুও বিদায় নিতে হচ্ছে। এ প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যেতে হবে এই ভেবেই আমার হৃদয় বারবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে বারবার। তবুও বিদায় নিতে হবে। তবে এই বিদায় চির বিদায় নয়। কারণ এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে আমার জীবনের স্বর্ণাক্ষরে লেখা সুন্দর মুহূর্ত গুলো। শুধু যে আমার জীবনের সুন্দর মুহূর্ত গুলো যে এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে তা নয় এ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জীবনে রয়েছে এই প্রতিষ্ঠানের অসম্ভব সুন্দর সুন্দর মুহূর্ত।🌸💝

আমরা কেউই স্মৃতিজড়িত কলেজের দিনগুলো ছেড়ে যেতে চাই না। তবুও শিক্ষা জীবনের নিয়ম অনুসারে আমাদেরকে ছেড়ে যেতে হবে। আমরা যাতে উচ্চশিক্ষার দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারি তার জন্য সকল অভিভাবক এবং শিক্ষক বৃন্দ দের কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি। সকল শিক্ষকবৃন্দ দেরি হবে আমাদেরকে তাদের জ্ঞান ভান্ডার হতে জ্ঞান দান করেছে এবং আমাদেরকে একটি জাতির মেরুদন্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে তাদের কাছে আমরা সকল শিক্ষার্থীরা চির কৃতজ্ঞ রইবো।🌸😞❤️

No comments

Powered by Blogger.